বরগুনায় পানির অভাবে রোপা আমান ধানের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা

আপডেট: November 12, 2023 |
inbound4399066392910134954
print news

তালুকদার মোঃ মাস্উদ, বরগুনা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার নলটলা ইউনিয়নের গোরাপাদ্মা কুমিরমারা গ্রামের পানির অভাবে কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা। প্রতিকার দাবি করেছেন প্রধান মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ।

বরগুনার রোপা আমন ধান ও বিআর ২৩ ইরি ধান নিয়ে বিপাকে পরছে সদর উপজেলার বিভিন্ন এলাকার কৃষক। পানি সংকটের কথা জানালেন অনেক এলাকার কৃষকরা।

সদর উপজেলার নলটোনা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে সরেজমিনে গেলে রবিবার (১২ নভেম্বর) গোড়াপদ্মার কৃষক মোঃ মোকলেচ খলিফা,(৫৫) জানান মাজরা পোকা সহ নানান রোগ বালাই মুক্ত করে আমরা যখন রোপা আমন ধান ও বিআর ২৩ ইরি ধানের ভাল ফলনের চেস্টা করছি, তখন পানির অভাবে খরার প্রভার দেখা দিয়েছে এলাকায়।

এখন খাল গুলোতে ও পর্যাপ্ত পানি নাই সেচের জন্য। এখন যদি আল্লাহ বৃষ্টি দিয়ে কৃষকদের রক্ষা না করে,তা হলে কোন ফলন আসা করা যায় না।

কুমিরমারার কৃষক মোঃ হারুন মিয়া (৪৫)জানান ধানের ফলন আল্লাহ দিছিল কিন্তু সব বাইরাইতে পারবে না পানির অভাবে।

আমাদের দাবি মাননীয় প্রধানমন্ত্রী ও সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই নলটোনা ইউনিয়নের গোড়াপদ্মা ও কুমির মারা গ্রামের খাল গুলো দ্রুত খনন ও পদ্মার খালে স্লুইজ নির্মাণ এবং আমিন উদ্দিনের বন্দাকাটা কালবাটে একটি ঝাপের এর ব্যবস্থা করে কৃষকদের দুঃখ লাগবের দ্রুত ব্যবস্থা দাবি করেন তিনি।

অন্য কৃষক নাসির হাওলাদার(৪৯) জানান সেচের জন্য যে পানি দিমু খালে পানি না থাকলে দিমু কোমনে দিয়া, খালে পানি আছে চাইর আঙ্গুল তা দিচ্ছি ক্ষেতে কাদাকোদা সুদ্ধা, তাতে জ্যা ওয়। এই চেয়ারম্যানের আমলে মোগো এলাকায় কোন কাজ হবে না।

মৌলভী আলতাব হোসেন (৫৮) জানান এরকম হলে কৃষকরা মুখ ফিরিয়ে নেবে, কারন তরমুজ চাষের সময় প্রচুর বৃষ্টির ছলে ফলন নষ্ট হয়ে কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে, এখন আবার রোপা আমন ধানের সময় পানির অভাব দেখা দিয়েছে। এমন কিখাল গুলোতেও পর্যাপ্ত পানি নেই।

উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মাকসুদুর রহমান জানান গোড়া পদ্মা ও কুমির মারা এলাকায় প্রায় ১হাজার হেক্টর জমিতে পানির অভাব দেখা দিয়েছে এতে এ এলাকার কৃষকরা ক্ষতির সম্মুখীন হতে পারে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান জানান আমি উপজেলা উন্নয়ন সভায় গোড়াপদ্মা কুমিরমারা সাব প্রজেক্টে মাধ্যমে প্রেরিত প্রস্তাবিত খালগুলো খনন খননের বিষয় এবং কৃষকদেন সমস্যার বিষয় নিয়ে আলোচনা করব। দ্রুত পদক্ষেপ গ্রহণের সুপারিশ করব।

Share Now