মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেফতার ১৬

আপডেট: November 21, 2023 |
inbound7116914764806467882
print news

মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ১৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) একই সময়ের মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ১ হাজার ৪০৩ পিস ইয়াবা, ৫ কেজি ৭০০ গ্রাম ৩৪ পুরিয়া গাঁজা ও ৬ গ্রাম ২০০ পুরিয়া হেরোইন জব্দ করা হয়।

এছাড়া গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৪টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে ডিএমপির মিডিয়া সেল।

Share Now