ইবিতে ভোগান্তি কমাতে চালু হল স্টুডেন্টস ই-পেমেন্ট

আপডেট: November 22, 2023 |
inbound655245766117747304
print news

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৫ তম জন্মদিন উপলক্ষে নানা আয়োজনের পাশাপাশি জন্মদিনের উপহার স্বরূপ শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে ই-পেমেন্ট সিস্টেম চালু করা হয়েছে।

বুধবার (২২ নভেম্বর) দুপুর ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এই অনলাইন পেমেন্ট সিস্টেমের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ.এম. আলী হাসান ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ।

অগ্রণী ব্যাংকের প্রতিনিধি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যাংকটির পিএলসি শাখার এজিএম সাবিনা সুলতানা এবং ব্যাংকের ঢাকা শাখার আইটি ডিভিশনের জি এম শাহিনুর রহমান।

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে ২০২৩ সালের ২১ নভেম্বর পর্যন্ত সনাতন পদ্ধতিতে সীমাবদ্ধ ছিলো ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং সিস্টেম।

শিক্ষার্থীরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তাদের বিশ্ববিদ্যালয়ের ফর্ম ফিল আপ, পরীক্ষার ফি সহ যাবতীয় ফি প্রদান করা লাগতো।

আজকের ই-পেমেন্ট সিস্টেম চালু করার ফলে এখন থেকে শিক্ষার্থীদের আর লাইনে দাঁড়িয়ে তাদের ফি পরিশোধ করতে হবে না।

বাসায় বসে বিকাশ,নগদ বা ইসলামী ব্যাংক অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে খুব সহজেই তাদের সকল প্রকার ফি দিতে পারবে।

আধুনিক অনলাইন পেমেন্ট সিস্টেমের উদ্বোধনের পর প্রেজেন্টেশনের মাধ্যমে ভিডিও চিত্র দেখানো হয়।

এসময় উপস্থিত শিক্ষার্থীদের মধ্য থেকে একজনের পেমেন্ট সম্পন্ন করার মধ্য দিয়ে যাত্রা শুরু করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল পেমেন্ট সিস্টেম।

এরজন্য শিক্ষার্থীদের প্রয়োজন হবে:
প্লে-স্টোর বা এপ-স্টোর থেকে অগ্রণী ব্যাংক নামের অ্যাপ ডাউনলোড করতে হবে। নিজের বিভাগ, ডিপার্টমেন্ট ও রোল দিয়ে সাবমিট করলে একটা ওটিপি কোড আসবে। পরে কোডটা দিয়ে স্থায়ী রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে পারবে শিক্ষার্থীরা। নিজস্ব পাসওয়ার্ড দিয়ে যেকোনো সময় লগ ইন করে সেবা নিতে পারবে শিক্ষার্থীরা।

এবিষয়ে উপস্থিত বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে স্মার্ট বাংলাদেশের ভিশন, আমাদের সে ভিশন অনুযায়ী এগুতে হবে।

কেননা আমরা জানি ২০৪১ সালের ভিশন অনুযায়ী আমাদের ক্যাশলেস এবং পেপারলেস সোসাইটি গঠন করতে হবে।

আমরা এই ই-পেমেন্ট এর মধ্য দিয়ে এই ভিশনের দিকে একধাপ এগিয়ে গেলাম।

Share Now