অবরোধ সমর্থনে জয়পুরহাটে বিএনপির শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল

আপডেট: November 26, 2023 |
inbound6909418074742180485
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ  সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে অবরোধ কর্মসূচির সমর্থনে এবং নির্বাচন কমিশনের অবৈধ তফসিল বাতিলের দাবীতে অবরোধ সমর্থনে জয়পুরহাটে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করেছে জয়পুরহাট জেলা বিএনপি’র ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

রবিবার দুপুরে জয়পুরহাট-নওগা জাতীয় সড়কে এই শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা।

শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, জয়পুরহাট জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহাব, শহর বিএনপির আহবায়ক মতিয়র রহমান, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি এ্যাড. তানজির আল ওহাব, জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক শরিফুল ইসলাম, জেলা যুবদলের সদস্য ফজলে বিন রয়েল, মাহবুব আলম বাদশা, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা এ্যাড. রুহুল আমিন ফারুক, জেলা যুবদলের সদস্য বেলায়েত হোসেন বেনু, আতিকুর রহমান সোহাগ, জেলা ছাত্রদলের (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক রাইসুল ইসলাম রিপন এবং শহর ছাত্রদলের আহবায়ক মাহফুজ শুভ সহ বিএনপি’র বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর