আবারও নতুন রেকর্ড গড়েছে স্বর্ণের দাম

আপডেট: November 26, 2023 |
inbound773109168115962407
print news

দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দাম অনুযায়ী এখন সবচেয়ে ভালো মানের স্বর্ণের ভরি এক হাজার ৭৫০ টাকা বাড়িয়ে এক লাখ ৮ হাজার ১২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভালো মানের ২২ ক্যারটের ভরিপ্রতি স্বর্ণের দাম ১ হাজার ৭৪৯ টাকা বাড়িয়ে এক লাখ আট হাজার ১২৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা এতদিন ১ লাখ ৬ হাজার ৩৭৬ টাকা ছিল।

এ ছাড়া ২১ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণের দাম ১ লাখ ৩ হাজার ২২৬ টাকা, ১৮ ক্যারেটের ৮৮ হাজার ৪৭১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৭৩ হাজার ৭১৬ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার থেকে নতুন দাম কার্যকর হবে।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে নতুন এ দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি।

উল্লেখ্য, চলতি বছরের ২০ জুলাই দেশের ইতিহাসে প্রথমবারের মতো ২২ ক্যারেট সোনার দাম ১ লাখ টাকা ছাড়িয়েছিল। তখন ভালো মানের প্রতি ভরি সোনার দাম বেড়ে হয়েছিল ১ লাখ ৭৭৭ টাকা।

Share Now

এই বিভাগের আরও খবর