অবরোধের সমর্থনে জয়পুরহাটে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

আপডেট: November 27, 2023 |
inbound3709254634769608687
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ  সরকারের পদত্যাগ, অবৈধ তফসিল বাতিল এবং তত্ত্বাবধায়ক সরকারের ১ দফা দাবিতে ৪৮ ঘন্টার সর্বাত্মক অবরোধের সমর্থনে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা।

সোমবার বিকেলে জয়পুরহাট – নওগাঁ জাতীয় মহাসড়কে জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম ও ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জয়পুরহাট জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম, সদস্য মাহাবুব আলম রিপন, সদস্য কাজী জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি এ্যাড রুহুল আমিন ফারুক, সহ সভাপতি আনিসুর রহমান মাষ্টার, সাবেক সহ-সভাপতি সফিক, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল হাই, সদস্য হাসানুজ্জামান আলম, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক হাসিব আহমেদ আলিফ, সাজগর,সবুজ কাজি, আয়মা রসুলপুর ইউনিয়ন সিনিয়র যুগ্ম আহবায়ক রাজু, জেলা যুবদলের সদস্য সোহাগ, বেলায়েত হোসেন বেনু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাইছুল আলম রিপন প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর