গাজীপুরে ১৯ প্রাথীর মনোনয়ন সংগ্রহ

আপডেট: November 27, 2023 |
inbound5039971365796061915
print news

মাছুদ পারভেজ,গাজীপুর প্রতিনিধিঃ আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ার পর রিটানিং ও সহকারি রিটানিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থী ও সমর্থকরা।

সোমবার দুপুর পর্যন্ত গাজীপুরে ৫টি আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন ১৯টি।

গাজীপুর —১ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওযামীলীগ মনোনীত প্রার্থী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, স্বতন্ত্র প্রার্থী কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেল,গণফ্রন্টের আতিকুল ইসলাম ও তৃণমূল বিএনপির চৌধুরী ইরাদ আহমেদ সিি্দ্দকী ও তরিকুল ফেডারেশনের সাইফুল ইসলাম।

গাজীপুর—২ থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন মোঃ সাইফুল ইসলাম।

গাজীপুর —৩ থেকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অধ্যাপক রুমানা আলী টুসি,কৃষক শ্রমিকলীগের আঃ রহমান, জাসদের জহিরুল হক মন্ডল বাচ্চু, জাকের পার্টির আলাউদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী জামিল হাসান দূর্জয়।

গাজীপুর—৪ আসনে আওয়ামীলীগ মনোনীত তাজউদ্দিন কন্যা সিমিন হোসেন রিমি,জাকের পার্টির জুয়েল ফকির, স্বতন্ত্র আলম আলম আহম্মেদ ও সামছুল হক।

এছাড়া গাজীপুর — ৫ আসন মনোনয়ন সংগ্রহ করেছেন মেহের আফরোজ চুমকি, বাংলাদেশ সুপ্রিম পার্টির উর্মি ও ইসলামি ফ্রন্ট বাংলাদেশের আল আমিন দেওয়ান।

Share Now

এই বিভাগের আরও খবর