অবরোধ সমর্থনে জয়পুরহাট জেলা বিএনপির মিছিল

আপডেট: November 27, 2023 |
inbound6582838007005265175
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবিতে সর্বাত্তক অবরোধ সমর্থনে মিছিল করেছে জয়পুরহাট জেলা বিএনপির নেতাকর্মীরা।

সোমবার বিকেলে বগুড়া – হিলি মহাসড়কে পুরানাপৈল এলাকায় এ মিছিল করে দলটির নেতাকর্মীরা।

মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধান, জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ, বম্বু ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মন্ডল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন, ভাদশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ সুপ্ত, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন, জেলা ছাত্র দলের দপ্তর সম্পাদক রা‌সেল আহ‌মেদ আকাশ, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম রাব্বানী রাব্বি, সদস্য রেজা, শহর ছাত্র দলের যুগ্ম আহবায়ক পিয়াল আহমেদ, কলেজ শাখা ছাত্র দলের আহবায়ক রেজাউল করিম রেজা প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর