রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনা সুরক্ষা ব্যবস্থার গুরুতর ঘাটতি, ওয়েবের বিবৃতি

পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব)।
শনিবার (২৩ মে) সংগঠনেট সভাপতি নাসরিন ফাতেমা আউয়াল এক বিবৃতিতে এই ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হয়।
নাসরিন ফাতেমা আউয়াল বিবৃতিতে ওয়েব উল্লেখ করে, এই নৃশংস ঘটনা শুধু একটি শিশুর জীবন কেড়ে নেওয়ার ঘটনা নয়; এটি বাংলাদেশে শিশুদের সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতে জবাবদিহি এবং সুরক্ষা ব্যবস্থার গুরুতর ঘাটতির বিষয়টিও নতুন করে সামনে এনেছে। একটি স্বাধীন ও সভ্য সমাজে নিষ্পাপ শিশুর ওপর এমন পাশবিকতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ওয়েব এই বর্বরোচিত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছে।
একই সাথে রামিসার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে। নারী ও শিশুদের জন্য একটি নিরাপদ সমাজ ও রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছে ওয়েব।












