চট্টগ্রামে স্বর্ণ ব্যবসায়ীকে পিটিয়ে হ*ত্যা

আপডেট: November 29, 2023 |
inbound3481825995949799786
print news

মোহাম্মদ রেজাউল করিম, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজার এলাকায় একটি ভবনে সুমন সাহা (২৬) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

নিহত সুমন হাজারী গলির স্বর্ণ ব্যবসায়ী শ্যামল সাহার ছেলে।

সুমনের বাড়ী কুমিল্লা হলেও পরিবার নিয়ে থাকেন চট্টগ্রামের নন্দনকানন ২নং গলিতে। ঘটনায় পর পরই পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলো- চন্দনাইশের বরমা ইউনিয়নের বাইনজুরী এলাকার মৃত ইছহাক মিয়ার ছেলে মফিজুর রহমান দুলু (৫৬), কোতোয়ালী থানার আলকরণ এলাকার মো: গোলাম মোস্তাফার ছেলে মো: মামুন (৩৮) ও জুবিলি রোড এলাকার আব্দুল আলী সওদাগরের ছেলে নুর হাসান রিটু (২৮)।

সোমবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১১টায় রিয়াজউদ্দিন বাজার এলাকার আব্দুল্লাহ সিদ্দিকী রোডের আরএস টাওয়ারে দ্বিতীয় তলার একটি কক্ষে এ হত্যাকাণ্ড ঘটে।

হত্যার ঘটনায় আজ ভোরে রিয়াজউদ্দিন বাজার, জামালখান, হেমসেন লেন, আসকারদীঘির পাড় এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।।

আরএস টাওয়ারের দ্বিতীয় তলায় বেশকিছু ব্যাচেলর বাসা আছে। এখানে একটি বাসা ভাড়া নিয়ে থাকেন আসামি দুলু। ওই বাসায় বসে সুমনসহ অন্যরা মাদক সেবন করতো।

পুলিশ সূত্রে জানা যায়, দুলু ও সুমন স্বর্ণ চোরাচালান ও মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত ছিল। এই বিষয় নিয়ে তাদের মধ্যে টাকা লেনদেন হয়।

লেনদেনের বিষয় নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডাও হয়। সুমনের কাছ থেকে দুলু টাকা পেতো। টাকা না পাওয়ায় তাদের মধ্যে মনোমালিন্য হয়।

বাকবিতণ্ডার জের ধরে সুমনকে লোহার রড, প্লাস্টিকের পাইপ, লোহার প্লাস, দিয়ে বেধড়ক মারধর করে।

এ কাজে তাকে সহযোগিতা করে মামুন, নুর হাসান রিটু দে। পুলিশের জিজ্ঞাসাবাদে আসামিরা এসব তথ্য জানিয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর