ময়মনসিংহে র‌্যাব-১৪ এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট: December 20, 2023 |
inbound7390284708262646320
print news

ময়মনসিংহ প্রতিনিধি : র‌্যাব-১৪, ময়মনসিংহ এর দশম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যাব ফোর্সেস মহাপরিচালক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন।

নবনির্মিত জিমনেসিয়ামের শুভ উদ্ধোধন করেন ও দু:স্থ, অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

প্রীতিভোজের পর ২৫০ জন অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

পরবর্তীতে, মহাপরিচালক, র‌্যাব ফোর্সেস, হেডকোয়ার্টার্স সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

তিনি বলেন ভবিষ্যতেও র‌্যাবের এ ধরনের মানবিক কাজ অব্যাহত থাকবে।

১৯ ডিসেম্বর ২০২৩ তারিখ দুপুর ১.৩০ মিনিটে এম খুরশীদ হোসেন, বিপিএম (বার), পিপিএম, মহাপরিচালক, ময়মনসিংহে নবনির্মিত জিমনেসিয়ামের শুভ উদ্ধোধন করেন এবং দুস্থ, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করেন।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার দুপুরে বিশেষ প্রীতিভোজের আয়োজন করা হয়।

এ সময়, আরো উপস্থিত ছিলেন র‌্যাব ফোর্সেস, হেডকোয়ার্টার্স, ঢাকা এর অতিরিক্ত মহাপরিচালক অপারেশনস্ মো. মাহাবুব আলম, বিপিএম, পিপিএম, বিপিএমএস (বার), মোহাম্মদ মহিবুল ইসলাম খান,বিপিএম, অধিনায়ক র‌্যাব-১৪, ময়মনসিংহ, লেঃ কর্ণেল মাহমুদুল হাসান, পিবিজিএম, পিএসসি, লে. কর্ণেল মো. কুতুব উদ্দিন খান, পিএসসি, লে. কর্ণেল আবু নাঈম মো. তালাত, পিপিএম, ইঞ্জিনিয়ার্স, উইং কমান্ডার মো. রোকনুজ্জামান, পিএসসি, এডিডব্লিউসি‘সহ র‌্যাবের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর