ঢাকার বায়ু আজ ‘খুবই অস্বাস্থ্যকর’

আপডেট: December 20, 2023 |
inbound5981683104402730647
print news

বায়ুদূষণের শীর্ষে আজ বসনিয়া হারজেগোভিনার বড় শহর সারাজেভো। অন্যদিকে, তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা।

বুধবার (২০ ডিসেম্বর) সকাল ৮টা ৩৩ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

বায়ুদূষণ তালিকার শীর্ষে থাকা সারাজেভোর স্কোর ৩২৭ অর্থাৎ সেখানকার বায়ু বিপজ্জনক পর্যায়ে রয়েছে।

তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ঢাকার স্কোর ২৯৭ অর্থাৎ এখানকার বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা এবং এই শহরটির স্কোর ২০৩ অর্থাৎ সেখানকার বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

এরপর চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের আরেক শহর দিল্লি। শহরটির স্কোর ২০০ অর্থাৎ দিল্লি বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর।

তালিকা অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।

সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়।

এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বাবিপজ্জনক বলে বিবেচিত হয়।

ক্রমবর্ধমান বায়ুদূষণের কারণে বিশ্বের অন্যতম দূষিত অঞ্চলে পরিণত হয়েছে দক্ষিণ এশিয়া।

ফলে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে জনপ্রতি পাঁচ বছরেরও বেশি আয়ু কমতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Share Now

এই বিভাগের আরও খবর