বিমানবন্দর সড়কে চলাচলে বিশেষ ট্র্যাফিক নির্দেশনা জারি

আপডেট: December 22, 2023 |
inbound995273095676221045
print news

রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়কের উন্নয়ন কাজ চলার কারণে শুক্রবার (২২ ডিসেম্বর) বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি)।

বিআরটির প্রকল্প পরিচালক এএসএম ইলিয়াস শাহ্ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ঢাকা বিমানবন্দর এলাকায় সড়কের পশ্চিম পাশে সড়কের উন্নয়ন কাজ চলমান থাকবে। এজন্য ঢাকা থেকে ময়মনসিংহমুখী যানবাহন চলাচলে যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞপ্তিতে শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত এ করিডোরে চলাচলরত সবাইকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে সকলের সহানুভূতি এবং সহযোগিতাও কামনা করা হয়েছে।

Share Now