হাতীবান্ধা মেম্বার কল্যাণ এসোসিয়েশনের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

আপডেট: December 22, 2023 |
inbound375170320652228834
print news

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ইউনিয়ন পরিষদ মেম্বারদের নিয়ে গঠিত মেম্বার কল্যাণ এসোসিয়েশন এর বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে দেশের বৃহত্তর সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকার হেলিপোর্ট মাঠে উপজেলার ১২টি ইউনিয়নের ১৪৪ জন মেম্বারের সংগঠন ‘মেম্বার কল্যাণ এসোসিয়েশন’ কর্তৃক আয়োজিত বার্ষিক বনভোজন, সাংস্কৃতিক সন্ধ্যা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মেম্বারগণ যেসব বৈষম্যের শিকার হন এবং জন প্রতিনিধি হিসেবে তাদের কর্ম পরিকল্পনা নিয়ে বিভিন্ন আলোচনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য মনোয়ার হোসেন। তিনি তার বক্তব্যে বলেন আপনাদের সুসংগঠিত দেখে খুবই ভালো লাগছে।

জেলা পরিষদ থেকে যেসব বরাদ্দ আমি পাই তা আপনাদের সমবন্টন করে দিব ।

সে সময় সকল মেম্বারদের ৭ জানুয়ারী  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য নিজ নিজ এলাকার জনগণের গণসংযোগ করার জন্য অনুরোধ করেন।

মেম্বার কল্যাণ এসোসিয়েশনের সভাপতি আক্তারুজ্জামান স্বপন বলেন, উপজেলা পরিষদ থেকে যেসব বরাদ্দ ইউনিয়ন পরিষদে আসে সেগুলো আমাদের সঠিক বন্টন হয়না।

মেম্বারদের প্রতি জনগণের অনেক আকাঙ্খা থাকে তাই  পরিষদের চেয়ারম্যানগণের প্রতি সদয় হওয়ার আহবান জানান ।

এসোসিয়েশনের সাধারণ সম্পাদক গড্ডিমারী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আলী আকবর বলেন, প্রান্তিক পর্যায়ের জনগণের ভোটে আমরা মেম্বার হই।

আমাদের কাছে জনগণের অনেক প্রত্যাশা থাকে। আমরা যদি সংগঠিত থাকি তাহলে আমাদের ন্যায্য অধিকার আদায় করে জনগণের সেবা করতে পারব।

এ সময় গোতামারী ইউনিয়ন পরিষদের মেম্বার জাহিদ হাসান বক্তব্যে বলেন, উপজেলা পরিষদে প্রতি মাসে মাসিক সমন্বয় মিটিং হয় সেখানে উপজেলার আইন শৃঙ্খলা বিষয়ে আলোচনা করা কিন্তু সেখানে আমাদের কোন প্রতিনিধি থাকেনা।

তিনি এসোসিয়েশনর সভাপতি বা সাধারণ সম্পাদক যেন সেই মিটিংয়ে আমাদের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকেন সেজন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারক লিপি প্রদানের আহবান জানান।

সন্ধ্যায় মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে হাতীবান্ধা মেম্বার কল্যাণ এসোসিয়েশনের বার্ষিক বনভোজন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।

Share Now