কেন্দুয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রচার পত্র বিতরণ

মো: হুমায়ুন কবির, কেন্দুয়া( নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার কেন্দুয়ায় নেত্রকোনা জেলা বিএনপি নেতা কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র মোঃ দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলালের তত্ত্বাবধানে, আসছে ৭ জানুয়ারী আ.লীগের ডামি নির্বাচনের প্রতিবাদে প্রচার পত্র বিতরণ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার দুপুরে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কেন্দুয়া পৌর শহরের ধানমহাল থেকে শুরু করে মধ্য বাজার প্রদক্ষিণ করে এসিল্যান্ড অফিসের সম্মুখে গিয়ে উক্ত কর্মসূচি শেষ করে।
মিছিল ও প্রচার পত্র বিতরণে অংশগ্রহণ করেন,
কেন্দুয়া পৌর সেচ্ছাসেবকদলের আহবায়ক শাওন খন্দকার জুয়েল, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সারোয়ার হোসেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ পায়েল, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য হেলিম খন্দকার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাফিন আহমেদ ভূঁইয়া প্রিন্স, উপজেলা ছাত্রদলের সদস্য গোলাম মিজানুর রহমান সাব্বির, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবুল হাসনাত আরিফ সহ নেতৃবৃন্দ।
