কেন্দুয়ায় নৌকার পক্ষে উঠোন বৈঠক

মো: হুমায়ুন কবির, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়ায় নৌকার পক্ষে উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলা যুব মহিলা লীগের উদ্যোগে উপজেলার গড়াডোবা ইউনিয়নের বান্দনাল গ্রামে এ উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠোন বৈঠকে শেখ হাসিনা সরকারের নানামুখি উন্নয়ন কাজ তুলে ধরে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও গড়াডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান খান সোহাগ, গড়াডোবা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি কল্যাণী হাসান, সহসভাপতি হামিদা আক্তার, সাধারণ সম্পাদক রেহেনা বেগম, সাংগঠনিক সুফিয়া আক্তার, পৌর যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক রাণী খন্দকার প্রমুখ।
