মদনে আগুনে পুড়ে যাওয়া খড়ের স্তূপে মিলল যুবকের লাশ

আপডেট: December 24, 2023 |
inbound8925753010235254516
print news

আলী আজগর( পনির), নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার মদনে দুর্বৃত্তরা ফজল হক (৩৯) নামের এক যুবকে রাতের আঁধারে হত্যা করে ধানের খেয়ার দিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে মারা ঘটনাটি ঘটেছে।

উপজেলা কাইটাইল ইউনিয়নের শিবাশ্রম গ্রামে পাতুনিয়ার হাওরে পেরাজানী নামক স্থানে এ ঘটনাটি ঘটেছে।

শনিবার ২৩ ডিসেম্বর স্থানীয় লোকজন হাওরে কাজ করতে গিয়ে দেখতে পান আগুনে পোড়া অবস্থা অজ্ঞাত পরিচয় লোকটি পড়ে আছে।

পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে একটি মানিব্যাগ উদ্ধার করে উক্ত মানিব্যাগে তার পরিচয় পত্র ছিল পরিচয়পত্র থেকে জানা যায় লোকটির নাম ফজল হক।

নিহত ফজল হক কাইটাইল ইউনিয়নের জাওলা গ্রামের মৃত দারোগ আলীর ছেলে।

স্থানীয় লোকজন মারফত জানালা জানায় কেবা কারা ২২ ডিসেম্বর দিবাগত রাতে লোকটিকে ধানের খেয়ার দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে।

এ বিষয়ে মদন থানা অফিসার ইনচার্জ ওসি উজ্জ্বল কান্তি সরকার বলেন, ফজল হক নামের এক ব্যক্তির পুড়নো লাশের মৃতদেহ নেত্রকোনা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য এ ঘটনা তদন্ত চলছে।

Share Now