ঠাকুরগাঁও -৩ আসনে লাঙ্গল ও হাতুড়ির দ্বিমুখী হাড্ডাহাড্ডি লড়াই

আপডেট: January 4, 2024 |
inbound1990512119329743294
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: দ্বিমুখী লড়াইয়ে বেশ জমে উঠেছে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠাকুরগাঁও-৩ এ আসনটি।

কাগজে-কলমে প্রার্থীর সংখ্যা চার জন হলেও ভোটের মাঠে লড়াই চলছে লাঙ্গল ও হাতুড়ির। বাকি দুই জন প্রার্থীর প্রচারণা চোখে পড়ার মত নয়।

এদিকে ভোটারদের আকৃষ্ট করতে প্রতিদিনই পাল্টে যাচ্ছে প্রার্থীদের প্রচার- প্রচারণা ও গণসংযোগের ধরন। দিনরাত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন তারা।

inbound8556353949652216437

বিভিন্ন গানের সুরে মাইকিং এর মাধ্যমে প্রার্থীদের নামে চলছে ভোট প্রার্থনা। ফেসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে সরব প্রচারণা।

কর্মী-সমর্থকরা বিভক্ত হয়ে প্রত্যন্ত অঞ্চলের পাড়া-মহল্লাসহ ঘুরে ঘুরে নিজ পছেন্দের প্রার্থীদের লিফলেট বিতরণ করছেন।

inbound8457372222159627519

আবার রাস্তার মোড়ে মোড়ে করছেন কর্মিসভা ও পথসভা। পোস্টার-ব্যানারে ছেঁয়ে গেছে উপজেলা শহর থেকে বিভিন্ন হাটবাজার ও পাড়া-মহল্লায়।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-৩ (রাণীশংকৈল ও পীরগঞ্জ) আসনে ২ টি পৌরসভা ও ১৬টি ইউনিয়নের সমন্ময়ে গঠিত এই আসনটি।

এতে ১২৮ টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৪ হাজার ৩৫৪ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ৯৬৬ জন, নারী ভোটার ১ লাখ ৬৯ হাজার ৩৮৮ জন। এই আসনে ভোটযুদ্ধে লড়ছেন দলীয় তিন জন ও সতন্ত্র একজনসহ মোট ৪ জন প্রার্থী।তারা হলেন, বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টি সমর্থিত লাঙ্গল মার্কা প্রতিক নিয়ে হাফিজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি সমর্থিত হাতুড়ি মার্কা প্রতিক নিয়ে গোপাল রায়, বিকল্প ধারা বাংলাদেশ সমর্থিত প্রার্থী কুলা প্রতিক নিয়ে খলিলুর রহমান ও ঈগল মার্কা প্রতিক নিয়ে সতন্ত্র প্রার্থী আশামনি। তবে ভোট যুদ্ধে মূল লড়াই হবে লাঙ্গল ও হাতুড়ি প্রতীকের মধ্যে।

মাঠপর্যায়ে ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, এ আসনে প্রচারণায় জাপা সমর্থিত প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদ লাঙ্গল প্রতীক এবং বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি সমর্থিত প্রার্থী হাতুড়ি মার্কা প্রতীক নিয়ে গোপাল রায় ভোটের মাঠ কাঁপাচ্ছেন ।

এদিকে বিকল্প ধারা বাংলাদেশ সমর্থিত প্রার্থী খলিলুর রহমান কুলা প্রতিক ও ঈগল প্রতীকের সতন্ত্র প্রার্থী আশামনির প্রচার প্রচারণা চোখে পড়ার মতো না।

এরা তাদের অনুসারীদের নিয়ে সভা সেমিনার ছাড়াই ভোটারদের দ্বারে দ্বারে ভোট চেয়ে বেড়াচ্ছেন। সব মিলিয়ে এই আসনে ভোট যুদ্ধে লাঙ্গল ও হাতুড়ির মধ্যে দ্বিমুখী জমজমাট লড়াই হবে বলে অনেকে ধারণা করছেন।

এই আসনে আওয়ামীলীগের নেতাকর্মীরা জাপা প্রার্থীর নির্বাচনে সমর্থন দিলেও আওয়ামীলীগের একাংশ হাতুড়ি মার্কা প্রার্থীর প্রচারণায় সরগরম রেখেছেন ভোটের মাঠ। ফলে ঠাকুরগাঁও-৩ আসনে মূলত দ্বিমুখী হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখা দিয়েছে।

ওয়ার্কার্স পার্টি সমর্থিত হাতুড়ি মার্কা প্রার্থী গোপাল রায় জয়ের ব্যাপারে আশাবাদী । তিনি বলেন, গত উপনির্বাচনে এই আসনে খুব বেশি ব্যবধানে পরাজিত হয়নি।

গণসংযোগ ও সভা-সমাবেশে সাধারণ মানুষের ব্যাপক সাড়া ফেলেছে। দীর্ঘদিন ধরে এলাকায় সাধারণ মানুষের কাছে থেকে সেবামূলক কাজ করে আসছি।

এবার সাধারণ মানুষ আমার পাশে আছে তাদের ভোটাধিকার প্রয়োগ করে আমাকে জয়যুক্ত করবে বলে আমি আশা করি।

লাঙ্গল মার্কার প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদ বলেন, যারা সব সময় দলের বিরুদ্ধে ছিল, মূলত তারাই লাঙ্গলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ভোটাররা ওইসব নেতাদের ভালো করেই চেনেন।

তাই ভোটে এর কোনো প্রভাব পড়বে না। গত উপনির্বাচনে এই আসনে মানুষের আস্থাভাজন হিসেবে বিপুল ভোটে লাঙ্গল মার্কা প্রতিক নিয়ে জয়লাভ করি।

নয় মাস ক্ষমতায় থেকে সাধারণ মানুষকে এর উপহার হিসেবে যা দিয়েছি তা তারাই বিবেচনা করবে। তাই জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।

Share Now