বিস্তারিত হোমওয়ার্ক ছাড়া এখনই মন্তব্য করাটা কঠিন : পাপন

আপডেট: January 11, 2024 |
boishakhinews 118
print news

 

শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন সরকারের ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে শপথ নেন তারা। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান।

মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কিশোরগঞ্জ-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, এখনও তা জানেন না নাজমুল হাসান। তবে ভিন্ন চ্যালেঞ্জে চেষ্টার কমতি রাখবেন না, বললেন তিনি।

বৃহস্পতিবার শপথ অনুষ্ঠানে অংশ নিয়ে পাপন বলেন, ‘আমি সবসময় প্রাইভেট সেক্টরে ছিলাম। এখন এটা পুরোপুরি ভিন্ন। পাবলিক সেক্টরে আমার ইন্টারঅ্যাকশন একদম মিনিমাম। সেজন্য দায়িত্বটা আগে বুঝতে হবে। কাজটা কী, কাজটা বোঝার চেষ্টা করব প্রথমে। কোনো বিষয় নিয়ে বিস্তারিত হোমওয়ার্ক ছাড়া এখনই মন্তব্য করাটা কঠিন। তবে চেষ্টা করব। মাননীয় প্রধানমন্ত্রী যখন একটা দায়িত্ব দিয়েছেন, টেষ্টা করব সেরাটা দিতে।’

Share Now

এই বিভাগের আরও খবর