বানারীপাড়ায় ডিবি’র অভিযানে গাঁজাসহ শুভ গ্রেফতার

শফিক শাহিন, বানারীপাড়া প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বরিশাল ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী শুভ বেপারি ১০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার।
বানারীপাড়া পৌর শহরের ৬ নং ওয়ার্ডের মৃত আব্দুর রব বেপারির ছোট ছেলে মাদক ব্যবসায়ী শুভ বেপারিকে(২৮) বাসস্টান্ড সংলগ্ন বাসার সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে ১১ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৪ টা ৩০ মিনিটে ১০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়েছে।
বরিশাল ডিবি পুলিশের উপ-পরিদর্শক এস আই কাজী ওবায়েদুলের নেতৃত্বে সঙ্গীয় এ এস আই রাজিব পাল, মসিউর, সোহাগ রিয়াজ ও ইমরান এ অভিযান পরিচালনা করেন।
প্রসঙ্গত শুভ’র বড় ভাই সাহজাদা বড় মাদক ব্যবসায়ী একাধিকবার মাদক সহ গ্রেফতার হয়েছে। শুভ এর আগে কুমিল্লায় ১০০০ হাজার পিচ ইয়াবা সহ গ্রেফতার হয়েছিল।
আসামীকে বানারীপাড়া থানায় সোপর্দ করে এস আই ওবায়েদুল কাজী বাদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ১২ জানুআরি বরিশাল বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।















