বানারীপাড়ায় ডিবি’র খাঁচায় গাঁজা সহ আটক ২

আপডেট: January 12, 2024 |
inbound8389224647842545503
print news

বানারীপাড়া প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের শের-ই-বাংলা এ কে ফজলুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন থেকে ৫০০ গ্রাম গাঁজা সহ ২ জন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে বরিশাল গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

আসামীরা হল বরিশাল এয়ারপোর্ট থানার মাধবপাশা ইউনিয়নের মুশুরিয়া গ্রামের রত্তন মৃধার ছেলে আব্বাস মৃধা (৩৫) এবং মৃত আব্দুস খালেক হাওলাদারের ছেলে মোঃ রুবেল হাওলাদার(৩৪)

জানাগেছে, ১২ জানুয়ারি শুক্রবার ১ টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল ডিবি পুলিশের উপ-পরিদর্শক কাজি ওবায়দুল কবীর এর নেতৃত্বে এএসআই রাজিব পাল,সঙ্গীও ফোর্স সহ তাদেরকে আটক করা হয়।

আটককৃত আসামিদের বানারীপাড়া থানায় সোপর্দ করা হয়েছে। আসামীদের ডিবি’র এস আই কাজী ওবায়েদুল কবির বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। ১৩ জানুয়ারি বরিশাল বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর