বগুড়ায় চালকের হাত-মুখ বেঁধে ইজিবাইক ছিনতাই

আপডেট: January 14, 2024 |
inbound9221778179446425871
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে চালককে হাত-মুখ বেঁধে জলাশয়ে ফেলে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় নন্দীগ্রাম থানায় অভিযোগ করেছেন প্রাণে বেঁচে যাওয়া ওই ইজিবাইকের চালক।

১৩ জানুয়ারি (শনিবার) সকাল ৬ টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজপলার পল্লী বিদ্যুৎ সাব-স্টেশন এলাকায় এ ঘটনা ঘটেছে।

ছিনতাইয়ের শিকার ইজিবাইক চালক মোঃ সেলিম হোসেন(২৫) বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রামের শরিফুল ইসলাম এর ছেলে।

থানার অভিযোগে সূত্রে জানা গেছে, শনিবার ভোরে প্রতিদিনের ন্যায় সেলিম হোসেন বাড়ি থেকে ব্যাটারি চালিত তিনচাকার ইজিবাইক নিয়ে নন্দীগ্রামের উদ্দেশ্যে বের হয়।

পথিমধ্যে নন্দীগ্রামের পল্লী বিদ্যুৎ সাব-স্টেশন এলাকায় পৌঁছিলে হঠাৎ পিছন থেকে অজ্ঞাতনাম একটি প্রাইভেট কার ইজিবাইকের সামনে এসে দাঁড়ায়।

কিছু বুঝে উঠার আগেই প্রাইভেট কার থেকে ৪ জন নেমেই ইজিবাইকের চালক সেলিমের হাত-মুখ ও চোখ বেঁধে গাড়িতে তোলে। এরমধ্যে একজন সেলিমের ইজিবাইক ও একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

কার গাড়িতে থাকা অন্য তিনজন সেলিমকে হাত-মুখ ও চোখ বাঁধা অবস্থায় কুন্দরহাট-রুপিহার বাজারের মাঝামাঝি সড়কের জলাশায়ে ফেলে দিয়ে যায়।

পরে স্হানীয় লোকজন দেখতে পেয়ে চালক সেলিমকে জলাশয়ে থেকে উদ্ধার করে।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, ঘটনাটি শুনেছি।

অভিযুক্তদের আটক ও ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধারে পুলিশ অভিযান শুরু করেছে।

Share Now

এই বিভাগের আরও খবর