জয়পুরহাটে এফএনবির পক্ষ থেকে ৫০০ জন অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ

আপডেট: January 14, 2024 |
inbound2702488832512103499
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ বেসরকারী উন্নয়ন সংস্থা গুলোর সমন্বয়ে গঠিত এনজিও ফেডারেশন (এফএনবি) জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে ৫০০ জন অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

রবিবার বেলা ১১ টায় জয়পুরহাট স্টেডিয়াম মাঠে এসব কম্বল বিতরণ করা হয়।

বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব  কম্বল বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন ।

এনজিও ফেডারেশন (এফএনবি) জয়পুরহাট জেলা শাখার সভাপতি ও ব্র্যাক জেলা সমন্বয়কারী মোঃ আরিফুল ইসলাম এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এফএনবি জয়পুরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ও আউসগাড়া উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ শফিকুল আলম, ব্যুরো বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক আজিজুর রহমান, আশার রিজিওনাল ম্যানেজার আবু রায়হান, আল মামুন, আতোয়ার রহমান প্রমূখ ।

অনুষ্ঠানে অসহায় শীতার্ত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। এ সময় অন্যান্য বেসরকারী উন্নয়ন সংস্থার কর্মকর্তা ও সুফলভোগী সদস্যরা উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর