আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে সিরিজ জিতলো ভারত

আপডেট: January 15, 2024 |
inbound4192427226761448770
print news

আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে জয় পায় ভারত। ইন্দোরের রোববার দ্বিতীয় ম্যাচে মাঠে নামে দুই দল। এদিন টসে হেরে ব্যাট করতে নেমে গুলবাদিনর অর্ধশতকে ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৭২ রানে গুটিয়ে যায় আফগানরা।

সেই লক্ষ্য তাড়া করতে নেমে জয়সাওয়াল ও দুবের ঝড় অর্ধশতকে ২৬ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় পায় রোহিত শর্মার দল। ফলে তিন ম্যাচ সিরিজের ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেয় ম্যান ইন ব্লুরা।

এদিন ইন্দোরের হলকার স্টেডিয়ামে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। আর এই ম্যাচ দিয়েই টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে একমাত্র ক্রিকেটার হিসেবে ১৫০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অনন্য মাইলফলক স্পর্শ করেন রোহিত।

আগে ব্যাট করতে নেমে কিছুটা মারমুখি ব্যাটিং শুরু করেন আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। তবে বেশিক্ষণ উইকেটে থিতু হতে পারেননি এই ব্যাটার। দলীয় ২০ রানে ৯ বলে ১৪ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি। এরপর তিনে নেমে মারমুখি শুরু করেন গুলবাদিন নাইব। তার মারকুটে ব্যাটিংয়ে গতি পায় আফগানদের ইনিংস। গুলবাদিনর ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটিতে বড় সংগ্রহের পথ দেখে আফগানরা।

দলীয় ৯১ রানে আউট হয়ে সাজঘরে যাবার আগে ৩৫ বলে ৫টি চার ও ৪ ছক্কায় করেন ৫৭ রান। শেষ দিকে মুজিবের ৯ বলে ২ চার ও ২ ছক্কায় ঝড় তুলে করেন ২১ রান। আর করিম জানাত ২ চার ও ১ ছক্কায় ২০ রানের ক্যামিও ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ১৭২ রানে অলআউট হয় সফরকারীরা।

ভারতের হয়ে বল হাতে আর্শ্বদীপ সিং নেন সর্বোচ্চ ৪ উইকেট। এছাড়া আক্সার প্যাটেল ২টি ও রবি বিষ্ণোই নেন ২টি উইকেট।

আফগাদের দেয়া ১৭৩ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম ম্যাচের মতো শুরুতেই রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন অধিনায়ক রোহিত। এরপর দ্বিতীয় উইকেটে জয়সাওয়াল ও বিরাট কোহলির জুটিতে শুরুর ধাক্কা সামলে ৫৭ রানের জুটি গড়েন।

দলীয় ৬২ রানে কোহলি আউট হলে ভাঙ্গে এই জুটি। সাজঘরে ফেরার আগে ২৯ রান করে বিরাট।

এরপর তৃতীয় উইকেটে শিভম দুবেকে নিয়ে আরেকটি বড় জুটি গড়েন জয়সাওয়াল। তাদের ৯২ রানের জুটিতে জয়ের ভিত পেয়ে যায় ম্যান ইন ব্লুরা। দলীয় ১৫৪ রানে জয়সাওয়াল আউট হলে ভাঙ্গে এই জুটি।

সাজঘরে ফেরার আগে ৩৪ বলে ৬৮ রান করেন তিনি। এরপর জিতেশ শর্মা কোনো রান না করে আউট হয়ে গেলেও রিঙ্কু সিংকে নিয়ে ভারতকে ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে দুবে।

এতে আফগানদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে রোহিত শর্মার দল। আফগানদের হয়ে বল হাতে সর্বোচ্চ দুইটি উইকেট নেন করিম জানাত।

Share Now

এই বিভাগের আরও খবর