শেষ বাজি সিনেমায় জুটি বেঁধেছেন সাইমন ও শিরিন শিলা

আপডেট: January 16, 2024 |
boishakhinews 163
print news

 

নতুন বছরের শুরুতে প্রেক্ষাগৃহে আসছে ‘শেষ বাজি’। সিনেমাটিতে চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা শিরিন শিলা জুটি বেঁধেছেন।

আগামী ১৯ জানুয়ারি সিনেমাটি প্রেক্ষাগৃহে দেখা যাবে বলে জানান এর নির্মাতা মেহেদী হাসান। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বড়দা মিঠু, রাশেদ মামুন অপু, সাবেরী আলম, সিলভিসহ অনেকে।

সিনেমাটি নিয়ে শিরিন শিলা বলেন, ‘শেষ বাজি’ এত চমৎকার গল্পের একটি সিনেমা যে সিনেমাটি মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আমি। এখন পর্যন্ত যতগুলো সিনেমাতে অভিনয় করেছি তার মধ্যে এই সিনেমায় আমার চরিত্রটি একেবারেই ব্যতিক্রম। ধন্যবাদ পরিচালককে এবং আমার অন্যতম প্রিয় বন্ধু সাইমন সাদিককে। আশা করছি পর্দায় আমাদের দুজনের রসায়ন দর্শকের ভালো লাগবে।

মানুষের জীবনে জুয়া খেলার প্রভাবকে কেন্দ্র করে গড়ে উঠেছে থ্রিলার ঘরানার চলচ্চিত্র শেষ বাজির কাহিনী।

Share Now

এই বিভাগের আরও খবর