শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে জয়পুরহাটে বিএনপির শীতবস্ত্র বিতরণ

আপডেট: January 21, 2024 |
boishakhinews24.net 42
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে গরীব, অসহায়, শীতার্ত প্রায় ১ হাজার মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে বিএনপির নেতাকর্মীরা।

রবিবার বিকেলে জিয়া স্মৃতি পাঠাগার এর কেন্দ্রীয় সদস্য শাহ্ কামাল রাসেল এর নিজস্ব অর্থায়নে জয়পুরহাট জেলা বিএনপির কার্যালয়ের সামনে প্রায় ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে এসব শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। এর আগে পাঁচবিবি উপজেলায় ৫ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সরোয়ার রওশন সুমন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশফাকুর রহমান পাপন, জেলা যুবদলের সদস্য সোহেল মন্ডল,স্বেচ্ছাসেবক দলের নেতা আজিম, জেলা যুবদলের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আসাদুল ইসলাম আসাদ, ছাত্রনেতা তিতু, মুন্না, জাসেদ, আলামিন সহ বিভিন্ন ইউনিয়ন, থানা, পৌরসভা থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীবৃন্দ।

জিয়া স্মৃতি পাঠাগার এর কেন্দ্রীয় সদস্য শাহ্ কামাল রাসেল বলেন, শীতবস্ত্র বিতরণ বিএনপির একটি নিয়মিত কর্মসূচি। আমরা সব সময় অসহায় মানুষের পাশে থাকি।সাধারণ মানুষের কষ্টের কথা ভাবি। জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা এ শীতবস্ত্র বিতরণ করে থাকি।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন। তিনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আমরা তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামীতেও দেশ ও জনগণের জন্য কাজ করে যাব।

শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে বিএনপি নেতাকর্মীরা শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতার জন্য দোয়া কামনা করেন।

Share Now

এই বিভাগের আরও খবর