জয়পুরহাটে ১৪ বিজিবির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আপডেট: January 22, 2024 |
boishakhinews24.net 55
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের সীমান্তবর্তী কড়িয়া এলাকার অসহায় ও হতদরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ পত্নীতলা ব্যাটালিয়ন (১৪-বিজিবি) ।

সোমবার বিকেলে কড়িয়া মাদ্রাসা মাঠে প্রায় ২০০ জন শীতার্ত, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন পত্নীতলা ব্যাটালিয়ন-১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হামিদ উদ্দিন।

পত্নীতলা ব্যাটালিয়ন-১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হামিদ উদ্দিন বলেন বিজিবি সবসময় মাদক বিরোধী অভিজান পরিচালনা থাকে।সেই সঙ্গে যেকোনা ক্রাইসেস মোমেন্টে জনগণের পাশে থাকে।

প্রতিবারের মতো এবারও আমরা জনগণের পাশে দাঁড়িয়েছি। যাদের শীতবস্ত্র কেনার কোন সামর্থ্য নেই তাদের মাঝে আমরা শীতবস্ত্র বিতরণ করেছি।

এসময় উপস্থিত ছিলেন ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর শাফায়াত জামিল অনব, কড়িয়া ক্যাম্প কমান্ডার সুবেদার মহিদুল ইসলাম, আয়মা রসূলপুর ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশীদ মিল্টন প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর