আজ রংপুর রাইডার্স টিমে যোগ দেবেন বাবর আজম

আপডেট: January 22, 2024 |
boishakhinews 212
print news

নিউজিল্যান্ড সিরিজ শেষ করেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে রওয়ানা দিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। আজ রাতেই রংপুর রাইডার্স টিমে যোগ দেবেন তিনি।

ইনস্টাগ্রামে এক স্টোরিতে বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করেন বাবর।
প্লেয়ার্স ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে বাবর আজমকে দলে ভিড়িয়েছে রংপুর। বিদেশি ক্রিকেটারদের কোটায় সরাসরি চুক্তিতে পাকিস্তানের অভিজ্ঞ এই ব্যাটারকে দলে নিয়েছে রংপুর। আগামীকাল নিজেদের পরবর্তী ম্যাচে মাশরাফি বিন মর্তুজার দল সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খেলতে নামবে দলটি। সবকিছু ঠিকঠাক থাকলে এই ম্যাচেই দেখা যেতে পারে বাবরকে।

এদিকে চোখের সমস্যার কারণে প্রথম ম্যাচ খেলেই ছিটকে গেছেন রংপুরের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। চোখের সমস্যার চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন সাকিব। ফলে আগামীকালের ম্যাচসহ অনির্দিষ্টকালের জন্য তাকে পাচ্ছে না রংপুর। বাবর যোগ দিলে এই ঘাটতি কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবে তারা।

Share Now

এই বিভাগের আরও খবর