টাঙ্গাইলে গাঁজাসহ ২ মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৪

কামরুল হাসান, ময়মনসিংহ প্রতিনিধিঃ ২৬ জানুয়ারি শুক্রবার সকাল অনুমান ৭টা ১০ মিনিটের সময় র্যাব-১৪, সদর ব্যাটালিয়ন ময়মনসিংহ এর অপারেশনস অফিসার উপ-পরিচালক মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল জেলার নাগরপুর থানাধীন বটতলা এলাকায় অভিযান পরিচালনা করে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে ০৫ কেজি ২০০ গ্রাম গাঁজা, ০১ টি পুরাতন TOYOTA প্রাইভেটকার, ০২ টি মোবাইল ফোন ও নগদ ১,২০,৯০০/- (এক লক্ষ বিশ হাজার নয়শত) টাকা উদ্বার করা হয়।
পরবর্তীতে, গ্রেফতারকৃত আসামিদের নিকট হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পলাতক আসামি মো. বিল্লাল মিয়ার শশুরবাড়ীর বসতবাড়ীর উঠানে মাটির নিচ হতে ১৫ কেজি গাঁজা, সর্বমোট ২০ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করতঃ জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হল দ্বীন ইসলাম (৩৪), পিতা- মো. শফিকুল ইসলাম, সাং- মেহারী, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, ও মো. তমিজ উদ্দিন ওরফে স্বপন (২৩), পিতা- মৃত তাহের মিয়া, সাং- জঙ্গলবাড়ী পূর্বপাড়া, থানা- করিমগঞ্জ, জেলা- কিশোরগঞ্জ।
আসামি মো. নান্নু মৃধা (৬৬), পিতা- গফুর মৃধা, সাং- গয়হাটা, থানা- নাগরপুর, জেলা- টাঙ্গাইল পালিয়ে যায়।
পলাতক অপর আসামী হল মো. বিল্লাল মিয়ার (২৯), পিতা- মো. হানিজ মিয়া, সাং- বেলাব, থানা- গফরগাঁও, জেলা- ময়মনসিংহ, বর্তমান ঠিকানা- গ্রাম- গয়হাটা, থানা- নাগরপুর, জেলা- টাঙ্গাইল।
গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা আন্তঃজেলা মাদককারবারী চক্রের সদস্য এবং তারা মাদক ব্যবসা পরিচালনা করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলস্বন করত।
তারা ব্রাক্ষণবাড়িয়া জেলা হতে অবৈধ মাদকদব্য গাঁজা ক্রয় করে টাঙ্গাইল জেলাসহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন মাদক কারবারির নিকট বিক্রয় করে আসতেছিল।
র্যাব জানায় সকল মাদককারবারীদের আইনের আওতায় এনে মাদক মুক্ত দেশ গড়তে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
উদ্ধারকৃত জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণি ১৯(গ)/৩৮/৪১ ধারা মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহন করতঃ টাঙ্গাইল জেলার নাগরপুর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।



















