বিকেলে আওয়ামী লীগের শান্তি ও গণতন্ত্র সমাবেশ

আপডেট: January 27, 2024 |
লীগ
print news

শান্তি ও গণতন্ত্র সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ। আজ শনিবার বিকেল ৩টায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে সমাবেশ অনুষ্ঠিত হবে।

শুক্রবার দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এরই মধ্যে সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে চিঠি দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শান্তি ও গণতন্ত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সমাবেশে দলটির কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিবে। এতে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী ও সঞ্চালনা করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।

Share Now

এই বিভাগের আরও খবর