মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৩৯

আপডেট: January 27, 2024 |
inbound4305279226727766784
print news

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (২৬ জানুয়ারি) থেকে শনিবার (২৭ জানুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, আসামিদের কাছ থেকে ১২৮১টি ইয়াবা ট্যাবলেট, ২৬ গ্রাম হেরোইন, ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজা, ১৮ লিটার ৩০ বোতল দেশি মদ ও ৯৮০ মিলি প্যাথেডিন জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩০টি মামলা করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর