কেন্দুয়ায় শিক্ষা ট্রাস্ট ঢাকার উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

মো: হুমায়ুন কবির, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৪৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৭ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।
শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে কেন্দুয়া উপজেলা সমিতি ঢাকা ও শিক্ষা ট্রাস্ট ঢাকার উদ্যোগে প্রতিবছরের মতো এবছরও এ বৃত্তি প্রদান করা হয়।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু।
অনুষ্ঠানে সমিতির সভাপতি বাংলাদেশ সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব মাহবুবা পান্নার সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক সুপ্রীমকোর্টের আইনজীবী এডভোকেট আবুল হাসনাতের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম মিঞা, সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূইয়া, সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরী, সালমা আক্তার, রফিকুল ইসলাম, শিক্ষক মুখলেছুর রহমান বাঙ্গালী প্রমুখ। পরে মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির নগদ অর্থ ও সনদপত্র তুলে দেন অতিথিরা।













