আক্কেলপুরে নবনির্বাচিত হুইপ স্বপনের শুভেচ্ছা বিনিময়

দেব্রত মন্ডল, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বচনে জয়পুরহাট-২ (আক্কেলপুর, কালাই, ক্ষেতলাল) আসনে বিশাল ভোটের ব্যবধানে টানা তৃতীয় বারের মতো জয়ী এবং নব-নির্বাচিত হুইপ হওয়ায় প্রয়াত নেতাদের কবর জেয়ারত ও শ্রদ্ধাঞ্জলি এবং আক্কেলপুর উপজেলায় সর্বস্তরের জনগণের সহিত শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির পঞ্চমবারের সাংগঠনিক সম্পাদক নব-নির্বাচিত হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
শনিবার (২৭ জানুয়ারি) আক্কেলপুর উপজেলা সদরে সাবেক এমএনএ মরহুম জননেতা বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান আক্কেলপুরী, উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের চকবিলা গ্রামের মরহুম জননেতা বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুল চৌধুরী, সাবেক এমপি মরহুম জননেতা রাজ্জাক আকন্দের কবর জেয়ারত ও শ্রদ্ধাঞ্জলি অর্পন সহ আক্কেলপুর পৌরসভা ও উপজেলার ৫টি ইউনিয়নের বিভিন্ন বাজারে নব-নির্বাচিত হুইপ স্বপন দলীয় নেতা কর্মী ও সাধারণ জনগণের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এসময় হুইপ স্বপন‘কে ফুলের তোড়া ও ফুলের মালা দিয়ে বরণ করে নেয় আক্কেলপুর উপজেলাবাসী। তারা আনন্দ উচ্ছাসে ফেটে পরে এবং বিভিন্ন স্লোগানে মুখরিত করে তুলে।
নব-নির্বাচিত হুইপ স্বপন বলেন, বিশ্বের সাহসী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও দয়া করে দ্বিতীয় বারের মতো আমাকে হুইপ বানিয়েছেন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জয়পুরহাট-২ আসনে তথা আক্কেলপুর বাসীদের প্রতি কৃতজ্ঞতা জানায়। আমি আপনাদের কাছে ঋণী। নির্বাচনের পূর্বে আমার প্রতিশ্রুতি ও অসমাপ্ত যে কাজগুলো ছিল, আমি আপনাদের সহযোগীতা নিয়ে তা সম্পূর্ণ করব।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোকছেদ আলী মাস্টার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম আকন্দ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি এনায়েতুর রহমান আকন্দ স্বপন, জেলা পরিষদের সদস্য মাজহারুল আনোয়ার লিটন, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন লিটন সহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সাধারণ জনগণ।















