বরগুনায় আটককৃত পাচঁ জনকে বিভিন্ন মেয়াদে সাজা

আপডেট: February 2, 2024 |
inbound1822894470537660027
print news

বরগুনা প্রতিনিধিঃ বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলি ইউনিয়নেয়নের চালিতাতলী খেয়াঘাট থেকে গাঁজা সেবনকালে গাঁজা সহ ৫ জনকে আটক করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার ( ১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টায় তাদের কে আটক করা হয়।

পুলিশ সুত্র জানায় সদর উপজেলার ৯ এম বালিয়াতলির চালিতাতলী খেয়াঘাট এলাকায় থেকে গাঁজা সেবনের সন্ধান পেয়ে ঘটনা স্থলে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ বশিরুল আলমের নেতৃত্বে উপ পরিদর্শক মারুফ আহমেদ, সহকারী পরিদর্শক রুবেল হাওলাদার সহ সঙ্গীও ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ৫ জনকে আটক করতে সক্ষম হয়।

আটক কৃতরা হলেন মিরাজ (২৪), সাব্বির হোসেন (২১), বেলাল হোসেন (৩৪),ফেরদৌস গাজী (২৫), শাওন (২১)।

পরবর্তীতে গাজা সেবনের দায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন গ্রপ্তারকৃত মিরাজ (২৪), সাব্বির হোসেন (২১), বেলাল হোসেন (৩৪ তিন মাসের কারাদন্ড এবং ফেরদৌস গাজী (২৫), শাওন (২১) কে চার মাসের কারাদণ্ড প্রদান করেন।

Share Now