প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৩

আপডেট: February 2, 2024 |
inbound396820768577984761
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালীন সময়ে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার অপরাধে ৩ জন পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে জয়পুরহাট সদর উপজেলার ৩টি পরীক্ষা কেন্দ্র থেকে তাদের কে আটক করা হয়।

আটককৃত পরীক্ষার্থীরা হলেন জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার তাজপুর গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে মোস্তাকিম হোসেন, বাঁশখুর গ্রামের মাজেদের ছেলে মাহমুদুল হাসান ও আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের আসাদুজ্জামান লিয়নের মেয়ে সানজিদা বেগম।

জয়পুরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন বলেন, শহরের তিনটি কেন্দ্রে আটককৃত পরীক্ষার্থীরা ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহারসহ অসদুপায় অবলম্বন করে পরীক্ষা দিচ্ছিলেন।

পরে পরীক্ষা কেন্দ্রে থাকা শিক্ষকরা পরীক্ষার শেষ মুহূর্তে বুঝতে পেরে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে আটক করে।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, নিয়োগ পরীক্ষা ১২ টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

এর মধ্যে জয়পুরহাট সরকারি কলেজ, খঞ্জনপুর উচ্চ বিদ্যালয় ও জয়পুরহাট সিদ্দিকিয়া কামিল মডেল মাদরাসা এই তিনটি কেন্দ্র থেকে ৩ জনকে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে । এরপর তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

Share Now