মাদকমুক্ত ত্রিশাল উপজেলা গড়বো: এমপি আনিছ

আপডেট: February 10, 2024 |
inbound8063379364827764312
print news

কামরুল হাসান, ময়মনসিংহ প্রতিনিধি: ত্রিশাল সরকারী নজরুল একাডেমী মাঠ প্রাঙ্গনে একটি ফাইনাল ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ। সভাপতিত্ব করেন পৌর কাউন্সিলর আজহারুল ইসলাম।

শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) বিকালে সরকারি নজরুল একাডেমী মাঠে একটি ফুটবল ফাইনাল খেলার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির ভাষণে এমপি বলেন, আমি আগে মেয়র ছিলাম, ত্রিশালবাসী ভোট দিয়ে আমাকে মহান জাতীয় সংসদে পাঠিয়েছে।

আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে দৃঢ় প্রতিজ্ঞ। আমি আপনাদের সাথে নিয়ে ত্রিশালের উন্নয়ন ঘটাতে চাই।

তাই আমি নির্বাচিত হয়ে শপথ নেয়ার পর মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে দেখা করেছি, ত্রিশালের সার্বিক অবস্থা নিয়ে কথা বলেছি। তিনি আমাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

তিনি বলেন, “সুস্থ দেহে সুন্দর মন” এটি একটি প্রবাদ বাক্য যা সর্বকালে, সর্বযুগে প্রমানিত সত্য। মনের আঁধার হচ্ছে শরীর। শরীর ভাল না থাকলে মন ভালো থাকে না।

আর মন ভাল না থাকলে কোন ভাল কাজ করা যায় না।শারীরিক সুস্থতার প্রধান উপায় হলো ব্যায়াম। ব্যায়াম ছাড়া একজন মানুষের শারীরিক সুস্থতা ও পরিপূর্ণ বিকাশ আশা করা যায় না।

ব্যায়াম ও খেলাধুলা শুধু দেহের বৃদ্ধি ঘটায় না, মনের উন্নতি সাধন করে। মন ছাড়া দেহ কখনোও একক ভাবে চলতে পারে না।

স্বাস্থ্যই সকল সুখের মূল। শরীর ও মন একে অপরের পরিপূরক। একটিকে বাদ দিয়ে আরেকটির কথা কল্পনা করা যায় না। দেহ ভাল না থাকলে মন খিটখিটে থাকে।

আর এই খিটখিটে মেজাজের ছেলেমেয়েরা বিভিন্ন আসক্তিতে জড়িয়ে পড়ে, নেশাগ্রস্ত হয়ে পড়ে, হয়ে পরে মাদকাসক্ত।

তিনি বলেন, তাই আমাদের সন্তানদেরকে সুস্থ রাখতে মাদক মুক্ত ত্রিশাল গড়ার জন্য তাদেরকে খেলার মাঠে আনতে হবে। আমি মাদক মুক্ত সমাজ গড়ার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা আপনাদের সাথে নিয়ে করবো।

তিনি আরও বলেন, ত্রিশাল উপজেলায় যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে খেলার মাঠ নেই সেসব বিদ্যালয় গুলোতে খেলার মাঠ তৈরি করে দেওয়া হবে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন খেলাধুলায় অংশ গ্রহণ করতে পারে।

এছাড়াও ভবিষ্যতে ত্রিশালে শেখ রাসেল মিনি স্টেডিয়াম করার পরিকল্পনার কথা উল্লেখ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল সরকার,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল নয়ন,উপজেলা কৃষক লীগের সভাপতি মাহবুবুল আলম,সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মিন্টু, সাবেক চেয়ারম্যান জাহিদ আমিন, ধানীখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ সোহেল,বৈলর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মশিহুর রহমান শাহানশাহ,পৌরসভা প্যানেল মেয়র রাশিদুল হাসান বিপ্লব,কাউন্সিলর মেহেদী হাসান নাসিম,কাউন্সিলর খালেদ মাহমুদ সুমন,নবদূত ক্রীড়া সংঘের সভাপতি রুবেল মিয়া প্রমুখ।

Share Now