ঠাকুরগাঁওয়ে ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ কারবারি গ্রেফতার

আপডেট: February 11, 2024 |
boishakhinews24.net 48
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ৬৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আলাল হোসেন (৩৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার সালন্দর ইউনিয়নের শিংপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আলাল হোসেন (৩৩) পঞ্চগড় জেলা দেবীগঞ্জ উপজেলার বাগদহ দিলালপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সালান্দর শিংপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামির শরীর তল্লাশি করে ৬৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তাকে আটক করা হয়।

এবিষয়ে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর