মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৪৫

আপডেট: February 11, 2024 |
ছবি 1
print news

মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৩৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শনিবার সকাল ৬টা থেকে রোববার (১১ ফেব্রুয়ারি) একই সময়ের মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৩৭৮ পিস ইয়াবা, ৩৪৫ গ্রাম ৫১ পুরিয়া হেরোইন, ৭৫ বোতল ফেনসিডিল, ১২ কেজি ৩৫০ গ্রাম গাঁজা ও ৫ লিটার দেশি মদ জব্দ করা হয়েছে।

এছাড়া গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে ডিএমপির মিডিয়া সেল।

Share Now

এই বিভাগের আরও খবর