গড়াই নদী থেকে বালু উত্তোলন, ৫ জনের কারাদণ্ড

আপডেট: February 12, 2024 |
boishakhinews24.net 65
print news

আসাদুর রহমান কুষ্টিয়ার প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদী থেকে বালু ও মাটি তোলার অপরাধে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপুরে উপজেলার চাপড়া ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে এ আদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত।

দণ্ডপ্রাপ্তরা হলো চর চাপড়া গ্রামের মৃত আফজাল শেখের ছেলে আমজাদ শেখ, চর বহলা গ্রামের ঝাজু শেখের ছেলে ছবিদ শেখ, সাওতা গ্রামের রায়হানের ছেলে রাকিবুল ইসলাম এবং সাওতা গ্রামের গাকছার আলীর ছেলে মো. ছাহিদুল।

আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাপড়া ইউনিয়নের চর চাপড়া ও সাওতা এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধভাবে গড়াই নদী থেকে বালু ও মাটি তোলার অপরাধে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তদের মধ্যে চর চাপড়া গ্রামের মৃত আফজাল শেখের ছেলে আমজাদ শেখকে (৪০) পাঁচদিন, চর বহলা গ্রামের ঝাজু শেখের ছেলে ছবিদ শেখকে (২৫) তিনদিন, সাওতা গ্রামের রায়হানের ছেলে রাকিবুল ইসলামের (১৮) সাতদিন এবং সাওতা গ্রামের গাকছার আলীর ছেলে মো. ছাহিদুলকে (১৮) সাতদিনের কারাদণ্ড দেওয়া হয়।

boishakhinews24.net 66

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিরুল আরাফাত জানান, বালু-মাটি উত্তোলনের বিষয়ে প্রশাসন ও উপজেলা ভূমি অফিস জিরো টলারেন্স নীতিতে অটল। অভিযান চালিয়ে বিভিন্ন মেয়াদে চারজনকে কারাদণ্ড নেওয়া হয়। এ ধরনের অভিযান চলবে।

Share Now

এই বিভাগের আরও খবর