বসুন্ধরা সিটি শপিং মলে অপো’র বিশ্বমানের এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন

বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় টেকনোলজি ব্র্যান্ড অপো রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে নতুন এক্সক্লুসিভ শোরুম উদ্বোধনের ঘোষণা দিয়েছে।
সমগ্র দেশজুড়ে স্মার্টফোন গ্রাহকদের সর্বোচ্চ মানের অভিজ্ঞতা ও অনন্য সহজলভ্যতা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ অপো। আর এ প্রতিশ্রুতি পূরণের আরেকটি উল্লেখযোগ্য মাইলফলক হলো অপো’র এই উদ্যোগ।
ঢাকার অন্যতম জনপ্রিয় একটি শপিং এরিয়ায় অপো’র নতুন এক্সক্লুসিভ শোরুমের এই কৌশলগত অবস্থান স্মার্টফোনপ্রেমীদের আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা প্রদান করবে।
এখানে দেশের গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য রয়েছে নানা ধরনের উদ্ভাবনী স্মার্টফোন ও অত্যাধুনিক আনুষঙ্গিক জিনিসপত্র। সেই সঙ্গে ফোনপ্রেমীরা বিভিন্ন সমস্যা সমাধানে পাচ্ছেন অসাধারণ গ্রাহক সেবা। স্মার্টফোন গ্রাহকদের একটি উন্নত শপিং এক্সপেরিয়েন্স প্রদান করার লক্ষ্যে এই শোরুম খোলা হয়েছে।
এখানে গ্রাহকরা পাচ্ছেন অপো’র অত্যাধুনিক প্রযুক্তিগুলির অভিজ্ঞতা নেওয়ার সুযোগ। এছাড়াও, আগ্রহী দর্শকরা স্মার্টফোন প্রতিষ্ঠানটির ফ্ল্যাগশিপ পণ্যগুলো হাতে নিয়ে দেখতে পারবেন সহজেই।
















