বগুড়ায় র‍্যাবের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ০২

আপডেট: February 13, 2024 |
inbound2732768654925045320
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ১ কেজি ৪০০গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

১১ ফেব্রুয়ারি (রোববার) দিবাগত রাত পৌণে ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার শাজাহানপুর উপজেলার টেংড়ামাগুর এলাকায় অভিযান পরিচালনা করে ১ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো-রংপুর সদর উপজেলার রসুলপুর এলাকার মৃত- সিরাজুল ইসলামের ছেলে মোঃ ফিরোজুল ইসলাম(৩৩) ও একই উপজেলার রহমতপুর এলাকার মৃত- হোসেন আলীর ছেলে মোঃ জাহিদ হোসেন(২৫)।

১২ ফেব্রুয়ারি(সোমবার) বিকাল ৫টার দিকে র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

র‍্যাব-১২ বগুড়ার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কুড়িগ্রাম থেকে সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাসে গাঁজা বহন করে নিয়ে আসা হচ্ছে।

এমন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি চৌকস টিম বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার টেংড়ামাগুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে ১ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ফিরোজুল ও জাহিদকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান,গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ফিরোজুল ও জাহিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর