টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় ডুয়েট শিক্ষকসহ ২ জন নিহত

আপডেট: February 20, 2024 |
inbound4042103314855783412
print news

মাছুদ পারভেজ,গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে বিআরটি প্রকল্প এলাকার উড়াল সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষকের নাম রাম কৃষ্ণ সাহা (৩৪)। অপরদিকে এ ঘটনায় নিহত হন রাইড শেয়ারিং এ্যাপ (পাঠাও) চালক চালক দিদারুল আলম দিনার (৩৫)।

তিনি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার বাসিন্দা।
পুলিশ জানায়, আজ মঙ্গলবার সকালে এ্যাপ ব্যবহার করে মোটরসাইকেলযোগে মোহাম্মদপুর থেকে গাজীপুরের শিমুলতলী এলাকায় যাচ্ছিলেন রামকৃষ্ণ সাহা।

সকালে মোটরসাইকেলটি বিআরটি প্রকল্পের উড়াল সেতু দিয়ে টঙ্গীর কাদেরিয়া এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই পাঠাও চালক দিদারুলের মৃত্যু হয়।
পরে গুরুতর আহত অবস্থায় শিক্ষক রামকৃষ্ণ সাহাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর বাসের চালককে আটক করতে পারেনি পুলিশ।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.মুস্তাফিজুর রহমান বলেন, লাশ দুটি ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

Share Now

এই বিভাগের আরও খবর