শ্রদ্ধা নিবেদনে প্রথম প্রহরেই কুষ্টিয়ায় শহীদ মিনারে মানুষের ঢল

আসাদুর রহমান, কুষ্টিয়া প্রতিনিধি: ২১শে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে একুশের প্রথম প্রহরে কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো: এহেতেশাম রেজা ও পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার এএইচ এম আবদুললর রকিব কুষ্টিয়া কেন্দ্রীয় শহিদ মিনারে সকল ভাষাশহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনস্বরূপ পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর তারা পুষ্পস্তবক অর্পণ করেন কালেক্টরেট চত্বর, কুষ্টিয়ায় অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্যে। পরবর্তীতে পুষ্পস্তবক অর্পণ করেন সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ, গণমাধ্যম ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দসহ সকল স্তরের কুষ্টিয়াবাসী।
পরে শহীদদের প্রতি আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।


