ফরিদপুরে গাজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ০১

আপডেট: March 5, 2024 |
inbound6280999156132976873
print news

তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: মাটির নিচে বিশেষ কৌশলে লুকায়িত প্রায় ১১ লক্ষ টাকা মূল্যমানের ৩৬ কেজি গাঁজাসহ ফরিদপুর জেলার ভাংগা থানাধীন নাসিরাবাদ এলাকা থেকে মোঃ রেজাউল মাতব্বর (৪১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

মঙ্গলবার (৫ মার্চ) বেলা ১২টায় গণমাধ্যমকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব এ তথ্য নিশ্চিত করে।

গ্রেপ্তারকৃত মোঃ রেজাউল মাতব্বর ফরিদপুর জেলার ভাংগা থানাধীন গজারিয়া এলাকার মোঃ তোতা মাতব্বরের ছেলে।

র‍্যাব জানায়, গতকাল ০৪ মার্চ আনুমানিক রাত ৯ টার দিকে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন নাছিরাবাদ এলাকায় একটি অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে অভিনব কায়দায় জমির মধ্যে লুকায়িত অবস্থায় রক্ষিত খাকি বর্ণের কসটেপ দ্বারা মোড়ানো আনুমানিক দশ লক্ষ আশি হাজার টাকা মূল্যমানের ৩৬ কেজি গাঁজাসহ মোঃ রেজাউল মাতব্বর নামের ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

র‍্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী।

সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরের ভাঙ্গাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

আইন শৃঙ্খলা বাহিনীকে ধোকা দিতে উক্ত আসামী মাটিতে মাদক পুতে রাখা সহ নিত্যনতুন কুট কৌশল অবলম্বন করতো।

র‍্যাব ১০ ফরিদপুর সিপিসি-৩ এর লে. কমান্ডার কে এম শাইখ আকতার জানায়, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Share Now