বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হলো কুষ্টিয়া জেনারেল হাসপাতাল

আপডেট: March 5, 2024 |
inbound1779161845595471457
print news

আসাদুর রহমান, কুষ্টিয়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে খুলনা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হাসপাতালের পুরস্কার পেয়েছে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল।

স্বাস্থ্য সেবার মান এবং সেবা নিশ্চিত করতে এছাড়াও স্বাস্থ্য প্রতিষ্ঠানের সার্বিক অবস্থার উপর ভিত্তি করে এই পুরষ্কার দেওয়া হয়।

সম্প্রতি খুলনায় এক অনুষ্ঠানে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কতৃপক্ষের হাতে এই পুরষ্কার তুলে দেওয়া হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: তাপস কুমার সরকার জানান, কুষ্টিয়ার স্বাস্থ্য খাতে জনগণের দৌড়গোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি।

হাসপাতালের সকলকে সাথে নিয়ে আন্তরিকতা ও সৌহাদ্যপূর্ণ মনোভাবে কাজ করে যাচ্ছি। ইতিমধ্যেই আমরা খুলনা বিভাগের মধ্যে সেরা অবস্থানে রয়েছি এবং সারাদেশে দ্বিতীয় স্থান অর্জন করতে সক্ষম হয়েছে।

এভাবেই মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের পুরুস্কারের স্বীকৃতি পেলে পেলে আমাদের কাজের উৎসাহ আরো বেড়ে যাবে।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা: আকুল উদ্দিন জানান, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সেবামানের আগের থেকে উন্নতিকরনের দিকে যাচ্ছে।

Share Now