কলকাতায় সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত হিরো আলম

আপডেট: March 19, 2024 |
boishakhinews 80
print news

 

একটি নয়, দুই দুটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আলোচিত ইউটিউবার হিরো আলম। তাও ঢাকায় নয়, শুটিং করছেন কলকাতায়। ছবি দুটির নাম ‘নীলে গেম’ও ‘মিয়া ভাই’। ছবি দুটি পরিচালনা করছেন জামাল উদ্দিন।

জানা যায়, গত ৮ মার্চ থেকে ‘নীলে গেম’ সিনেমার শুটিং করছেন আলম। এতে হিরো আলমের সহশিল্পী কলকাতার গুণী অভিনেত্রী অনামিকা সাহা। আরও অনেক স্থায়ীয় শিল্পী কাজ করবেন দুটি সিনেমাতেই জানালেন আলম।
কলকাতা থেকে হিরো আলম গণমাধ্যমকে জানান,অনামিকা দিদিসহ অনেক গুণী শিল্পী আমার নতুন দুটি সিনেমায় কাজ করছেন।

এখন কলকাতায় শুটিং চলছে। পরিচালক জামাল উদ্দিন ভাই খুব সুন্দর গল্প বাছাই করেছেন। আমার নতুন দুই সিনেমাই দুই বাংলার দর্শক পছন্দ করবেন আশা করি।
উল্লেখ্য বেশ কয়েক বছর আগে ইউটিউবে গানের ভিডিও মডেল হয়ে আলোচনায় আসেন আলম।

একপর্যায়ে তাকে সিনেমায় অভিনয়েও দেখা যায়। আলম অভিনীত প্রথম সিনেমা মার ছক্কা। এরপর সাহসী হিরো আলম, আমি টোকাইসহ বেশ কিছু সিনেমায় কাজ করেছেন তিনি।
এ ছাড়া হিরো আলম রাজনীতিতেও সক্রিয়। বেশ কয়েকবার সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন তিনি।

এর বাইরে তাকে অসহায়, অসচ্ছল মানুষের পাশে দাঁড়াতেও দেখা যায়।

Share Now

এই বিভাগের আরও খবর