বগুড়ায় শিশু ধর্ষণ মামলার আসামি স্বপন গ্রেফতার

আপডেট: March 20, 2024 |
inbound8869736805647023566
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় র‍্যাব-১২ ও র‍্যাব-১৪ টাঙ্গাইল এর যৌথ অভিযানে ৭ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি স্বপন মিয়া(৩১) কে গ্রেফতার করেছে র‍্যাব।

১৯ মার্চ (মঙ্গলবার) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে র‍্যাবের যৌথ অভিযানে ময়মনসিংহ জেলার কোতয়ালি থানা এলাকা থেকে স্বপনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি স্বপন মিয়া গাইবান্ধা জেলার টিনদহ এলাকার মুসা মিয়ার ছেলে।

বুধবার(২০ মার্চ) বগুড়া র‍্যাব কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে গত শুক্রবার(১৫ মার্চ) বগুড়া শেরপুরের ওই শিশুকে আসামি স্বপন কৌশলে ফাঁকা বাড়িতে নিয়ে জোরপূর্ব ধর্ষণ করে।

এর পর শিশুর পরিবার শেরপুর থানায় একটি শিশু নির্যতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

র‍্যাবের পাঠানো সংবাদ পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ঘটনার পর আসামিক ধরতে র‍্যাবের চৌকস টিম অভিযানে নামে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-১২ বগুড়া ও র‍্যাব-১৪ টাঙ্গাইল যৌথ অভিযানে মঙ্গলবার দিবগত রাত সাড়ে ১২ টার দিকে ময়মনসিংহ জেলার কোতয়ালি থানার বেড়িবাদ কালিবাড়ি এলাকা থেকে আসামি স্বপন মিয়াকে আটক করা হয়।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, গ্রেফতারকৃত আসামি স্বপনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য শেরপুর থানায় সোপর্দ করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর