শিবগঞ্জে পউস ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

আপডেট: April 3, 2024 |
inbound4259980984576688835
print news

শাহজাহান আলী, বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে পউস ফাউন্ডেশনের উদ্যোগে সমাজের পিছিয়ে পড়া, অসহায় ও অতিদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী ও বিনামূল্যে গাছের চারা বিতরন করা হয়েছে।

বুধবার (০৩ এপ্রিল) সকাল ১১ সংস্থার প্রধান কার্যালয় গুজিয়াতে ঈদ সামগ্রী ও চার গাছ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পউস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ বুলবুল আহম্মেদ বুলু।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা সমাজসেবা কার্যলয়ের উপ-পরিচালক মোঃ কাওছার রহমান উপস্থিত থেকে প্রায় শতাধিক অসহায়, অতিদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী হিসাবে শাড়ি, লুঙ্গি, সেমাই, চিনি ও বিনামূল্যে গাছের চারা বিতরন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার সুলতান আহম্মেদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম রব্বানী, সাবেক ইউপি সদস্য আমজাদ হোসেন।

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পউস এর উপ-পরিচালক আব্দুল মোমিন মুন্নু, সিনিয়ন অডিট অফিসার নুরুনন্নবী ইসলাম, সিনিয়ন আইটি অফিসার আইয়ুব আলী, এরিয়া ম্যানাজার আব্দুল মোমিন, সিনিয়র হিসাব রক্ষক আঃ মোমিনসহ প্রমুখ।

Share Now