কেন্দুয়ায় পানিতে ডুবে শিশু মৃত্যু

আপডেট: April 28, 2024 |
inbound3139167637389153957
print news

মো: হুমায়ুন কবির, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়ায় পানিতে ডুবে লাবিবা(৩) বছর নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার মাসকা ইউনিয়নের রায়পুর গ্রামে।নিহত লাবিবা ঐগ্রামের আলামিন চৌধুরীর কন্যা।

পরিবার সূত্রে জানা যায় রবিবার (২৮ এপ্রিল) সকাল ১১.০০ টার দিকে শিশু লাবিবা বাড়ির সামনে খেলা করছিল।।তারই কোন এক সময় পুকুরের পানিতে ডুবে যায়।

তার পরিবারের লোকজন তাকে খুঁজে না পেয়ে দেখে পাশের পুকুরে তার লাশ ভাসছে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্ব পালন কারী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কেন্দুয়া থানার (ওসি) এনামুল হক পিপিএম বলেন, এখন পর্যন্ত পানিতে ডুবে রায়পুর গ্রামের শিশু লাবিবা মৃত্যুর বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বা লাবিবার পরিবারের কেউ অবহিত করে নাই। আমি খোঁজ খবর নিচ্ছি।

Share Now