কারওয়ান বাজারে হঠাৎ প্রাইভেটকারে আগুন

আপডেট: May 7, 2024 |
inbound2641197910185253138
print news

রাজধানীর কারওয়ান বাজার মোড়ে সামনে একটি প্রাইভেট কারে আগুন লাগার ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন সোনারগাঁও ট্রাফিক পুলিশ বক্সে কর্মরত সার্জেন্ট মো. আশিকুর রহমান।

তিনি জানান, কারওয়ান বাজার সোনারগাঁও হোটেল-সংলগ্ন ট্রাফিক বক্সে ডিউটিরত অবস্থায় দেখতে পাই হঠাৎ একটি প্রাইভেট কারে আগুন লেগেছে।

তাৎক্ষণিক আশপাশের উপস্থিত জনতার চেষ্টায় আগুন নেভানো হয়।

এ ঘটনায় গাড়িতে অবস্থানরত দুজন যাত্রী দ্রুত গাড়ি থেকে নেমে যাওয়ায় কেউ দুর্ঘটনার শিকার হননি।

আগুন নেভানোর পর গাড়িটিকে রেকার এর মাধ্যমে দ্রুত স্থান থেকে সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয় বলে জানান এই ট্রাফিক পুলিশ।

Share Now